নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের উপর দিয়ে বাস চলতে হলে গাড়ি প্রতি ২৮০ টাকা করে চাঁদা দিতে হবে। ওই রুটে চলাচলকারী বোগদাদ, আইদিসহ অন্তত ১০টি পরিবহন আছে। মুদাফরফরগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বাজারের যানজট নিরসনে ওই টাকা দাবি করেন বলে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকেরা অভিযোগ করেছেন।
তবে অভিযোগ প্রসঙ্গে মো. আবুল কাশেম বলেন‘ টাকার এমাউন্ট নির্ধারণ করা হয়নি। আমরা পরিবহন মালিকের প্রতিনিধিদের বলেছি, আপনাদের পরিবহনের কারণে মুদাফফরগঞ্জ বাজারে প্রতিনিয়ত যানজট লেগেই লাগে। এতে করে বাজারের অংশে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে। বাজার কমিটি হিসেবে আমরা বলেছি, আমাদের ১০-১২জন লোক মহাসড়কে যানজট নিরসনে কাজ করবে। তাই টাকা লাগবে। আমরা টাকার অংক বলিনি। মঙ্গলবার রাতে পরিবহনগুলোর লাইনম্যানদের ডেকেছি। এমপি মহোদয়ও বিষয়টি জানেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা থেকে চাঁদপুরের দুরত্ব ৭০ কিলোমিটার। কুমিল্লার জাঙালিয়া বাস টার্মিনাল থেকে বোগদাদ ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে আইদি পরিবহনের বাস চলাচল করে। এর মধ্যে বোগদাদের বাস ৫০-৬০টি। আইদি পরিবহনের বাস আছে। এসব বাস মুদাফফরগঞ্জ বাজারের উপর দিয়ে চলাচল করে। এছাড়া চাঁদপুর থেকে চট্রগ্রাম, ঢাকাগামী, হাজীগঞ্জ থেকে ঢাকাগামী ও কুমিল্লা থেকে লক্ষীপুরগামী বাসও এই রুটে চলে। দৈনিক অন্তত ২০০ টি বাস চলাচল করে এই রুটে। মুদাফফরগঞ্জ বাজার কুমিল্লার দক্ষিণ এলাকার অন্যতম ব্যবসাকেন্দ্র ও বড় বাজার। কুমিল্লার বরুড়া, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ,সদর দক্ষিণ ও চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার বাসিন্দারা এখানে যাতায়াত করেন। মুদাফফরগঞ্জ বাজারের পশ্চিম অংশের সেতু থেকে লাকসাম ও চিতোষী সড়কের মাথা পর্যন্ত যানজট লেগেই থাকে। এ নিয়ে যাত্রী ও বাজার করতে আসা নারী পুরুষকে ভোগান্তি পোহাতে হয়।
এ অবস্থায় মুদাফফরগঞ্জ বাজার সমিতি বাজারের যানজট নিরসনের জন্য পরিবহনগুলোর মালিকদের সহায়তা চেয়েছেন। তাঁরা পরিবহন মালিকের প্রতিনিধিদের ডেকে বাস প্রতি দৈনিক ২৮০ টাকা করে চাঁদা দেওয়ার দাবি জানান। গতকাল মঙ্গলবার রাতে ওই দাবি জানানো হয়।
কুমিল্লা-চাঁদপুর সড়কে চলাচল করা একটি বাসের স্বত্বাধিকারী জানান, দৈনিক ২৮০ টাকা করে প্রতি গাড়ি থেকে চাঁদা দাবি করা হয়েছে। যানজট নিরসনে আমাদের ছয়জন লোক কাজ করছে। বাজার সমিতি বলেছে, তাদের ২০-২৫ জন ছেলেপেলে আছে, ওরা কাজ করবে। বাজারের উন্নয়ন করবে, ওরা যানজট কন্ট্রোল করবে। অতীতে এভাবে টাকা তোলা হয়নি। পুলিশ যানজট নিরসন করবে।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন,‘ মুদাফফরগঞ্জ বাজারে যানজট লেগে থাকে। যানজট নিরসনে বাজার সমিতিকে পদক্ষেপ নিতে বলেছি। কিন্তু ওরা গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা করে নিলে দৈনিক অন্তত ৩৩ হাজার টাকা উঠবে, এটা হতে পারে না। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। ’
বাজার সমিতির নেতার দাবি, এই সড়ক দিয়ে চাঁদপুরের এমপিরা যান। তাঁরা যানজটে আটকা পড়লে কালাম ভাইকে সহকর্মী হিসেবে ফোন দেন। তখন এমপি মহোদয় আমাদের লগে রাগারাগি করেন।