নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
আজ বৃহস্পতিবার ১০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও মাদকদ্রব্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।