নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সায়মা নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার চৌরাইশ গ্রামের আজিজ বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা ওই বাড়ির আব্দুর রহিমের নাতনি ও রুমার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সায়মা নানার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে সে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।
তবে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।