• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৬: ০৩
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুমাইয়াকে হত্যায় ২ লাখ টাকা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ( জেলা ও দায়রা জজ) মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের প্রয়াত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকায় থাকতেন। পেশায় ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরের বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার নথি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেন নামের কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে কবিরাজ মোবারক বলেেিলন, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিতে তিনি জানান, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি তার মা দেখে ফেলায় প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করেন কবিরাজ মোবারক।

বাদীপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আবদুল মোতালেব মজুমদার বলেন, আদালতের এই ঐতিহাসিক রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি দ্রুত এই রায় কার্যকর করা হবে।

এই রায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৩

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

৫

নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে