হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় আলোচিত তিনজনকে হত্যার ঘটনার প্রায় ১১ মাস পর দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- হোমনা উপজেলার মনিপুর গ্রামের চান মিয়া সওদাগরের ছেলে শহিদ উল্লাহ (৪০) ও খলিল ভূঁইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়। এরপর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গতকাল মঙ্গলবার রাতে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হোমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি কক্ষে ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন ও পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে গলা কেটে হত্যা করে।