• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৬: ৫৪
logo

Photo

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে (৭৫) চিরবিদায় জানিয়েছেন কুমিল্লাবাসী। আজ বুধবার বাদ জোহর কুমিল্লা নগরের মুন্সেফ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে নগরের টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১০ টা ৩৫ মিনিটের রাজধানীর উত্তরার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তিনি ফুসফুস ক্যান্সারে মারা যান ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। এ কে এম কুতুব উদ্দিন হেলাল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি পেশায় ঠিকাদার ও ব্যবসায়ী ছিলেন। কুমিল্লা নগরের রাণীরবাজার মাদ্রাসার সভাপতি ছিলেন। তিনি ১৯৬৬ সালে কুমিল্লা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ঢাকায় অবস্থান করেন। তিনি ক্যান্সারের রোগী ছিলেন। মঙ্গলবার রাতে মারা যান। আজ বুধবার সকালে তাঁর মরদেহ মুন্সেফ বাড়িতে আনা হয়। এ সময় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তাঁর মরদেহ দেখেন ও জানাজায় অংশ নেন। জানাজায় বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ও মরহুমের প্রতিবেশী কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহমেদ শোয়েব সোহেল ও কুতুব উদ্দিন হেলালের একমাত্র ছেলে মো. সিয়াম। জানাজার নামাজ পড়ান রাণীর বাজার মাদ্রাসার হুজুর মনির হোসেন কাসেমী।

জানাজার আগে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধ জানান। এরপর তাঁকে পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এই সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

জানাজায় অংশ নেওয়া কয়েকজন এ প্রতিবেদককে জানিয়েছেন, এ কে এম কুতুব উদ্দিন হেলাল ছিলেন অদম্য সাহসী ও স্পষ্টবাদী। অকপটে সত্য কথা বলতেন।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজন এ কে এম সামছুর রহমান বাবু ( প্রিন্স বাবু) বলেন, কুতুব উদ্দিন হেলাল সোজা সাপটা কথা বলতেন। তিনি ছিলেন ভয়হীন মানুষ। কোনো অন্যায়ের কাছে আপোস করতেন না।

মরহুমের পুত্রবধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুসরাত আরমিন বলেন, বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত রাতে তিনি মারা গেছেন।

তিনি কুমিল্লা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রয়াত এ কে এম আবদুস সালামের চতুর্থ ছেলে। কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীনের বড় ভাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৩

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

৫

নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২ ঘণ্টা আগে
হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

২ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

৩ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে