• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আগ্রাসী না হওয়ার আহ্বান আলালের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২০
logo

Photo

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাঁদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গতকাল রোববার বিকেলে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহার এ আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে, যা অত্যন্ত আশা জাগানিয়া।

তিনি আরো বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ক্ষয়িষ্ণু ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও পরিকল্পনায় উল্লেখ করেন।

জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে বলেন, গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলব, আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন তারপর দেখা যাবে।

নির্বাচনের দিন পোলিং এজেন্টের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা যখন হজ পালন করতে যাই, আমাদের মা বোনেরা নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন। মানুষ নানান মতো, দেশ বাঁচাতে ঐকমত্য। বিএনপি আজকে পর্যন্ত এই ধারার মধ্যেই অব্যাহত আছে। তার মধ্যে অন্যতম সেনানী হচ্ছে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণাপত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়র ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। উপস্থিত সকলকে স্যাটেলাইট সিটির অডিও ভিজুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়। সমাবেশে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

অতিথি ছিলেন দলের কুমিল্লা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আর্দশ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৪

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৫

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সম্পর্কিত

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

২ ঘণ্টা আগে