• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

ভারতের কাছে মাথানত না করার এক নতুন বাংলাদেশ গঠন করব: ডা. তাহের

পাভেল রহমান, নাঙ্গলকোট
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৫১
logo

Photo

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের যিনি নির্বাচন করছেন তিনি আসল ক্যান্ডিডেট নয়। আসল ক্যান্ডিডেট হচ্ছেন আবদুল গফুর ভূঁইয়া । নানা কারণে গফুর ভূঁইয়া ষড়যন্ত্রের শিকার হয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন। ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া আল্লাহ না করুক কোনোভাবে নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ টিকবে না। তিনি এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভোট প্রদানে ভুল সিদ্ধান্ত নিলে আরেকবার ভোট প্রদান করতে হবে । আপনাদের এত ঝামেলার দরকার নেই । আপনারা একেবারে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ ইয়াছিন আরাফাতকে ভোটদিয়ে জয়লাভ করবেন । এবার ১১ দলীয় জোট সরকার গঠন করবে। হিসাব -নিকাশ পরিষ্কার । বর্তমানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে নতুন দেশ গঠন এবং ভারতের কাছে মাথানত না করার এক নতুন বাংলাদেশ গঠন করব।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সোমবার নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাছুম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদী, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, বিশিষ্ট ব্যাংকার ড. দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন খান, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর, নাঙ্গলকোট পৌর সভা জামায়াতে ইসলামী আমীর হারনুর রশিদ।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, কুমিল্লা-১০ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত একমাত্র যোগ্য প্রার্থী । এর আগে এখানে ডা. এ কে এম কামরুজ্জামান এবং আবদুল গফুর ভূঁইয়া যোগ্য প্রার্থী ছিলেন। ইয়াছিন আরাফাত জয়লাভ করলে আমরা দুইভাই মিলে আপনাদের সব দাবি-দাওয়া পূরণ করব। আজকে সকল ইসলামী দল, অলি আহম্মদ বীর বিক্রমের দল এবং জুলাই যোদ্ধাদের দল এনসিপি একত্রিত হয়ে ৭১ চেতনা, ইসলামী চেতনা এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করছে । আমরা সরকার গঠন করলে ইয়াছিন আরাফাত সরকারের গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে । আপনাদেরকে বিশ্বাস করে ভূমিকা নিতে হবে । গত ৫৬ বছর যেভাবে দেশ পরিচালিত হয়েছে। সেটা চলতে দেওয়া যাবে না । পজিটিভ পরিবর্তন করতে হবে । বিএনপির নাম উচ্চারণ না করে তিনি বলেন, তারা দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে । অতীত সাক্ষী দেয় না। তারা দুর্নীতি দূর করবে। দুর্নীতি দূর করতে হলে যাদের দুর্নীতিতে রেকর্ড নেই তাদের প্রয়োজন । আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ এবং ৬২ জন এমপি ছিলেন । তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। আমাকে ১৮ মাস জেলে রেখেও কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা ওয়াদা করতে চাই আমরা নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশের চেহারা পাল্টে দেব এবং জনগণের ভাগ্যের উন্নয়ন করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৩

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৪

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১ ঘণ্টা আগে
মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে
বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১ দিন আগে