• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৮: ৪৯
logo

Photo

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ পালন হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লার জেলা পরিসংখ্যান বিভাগের উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ৯টায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

কুমিল্লা জেলা পরিসংখ্যান বিভাগের উপ উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী বলেন, পরিসংখ্যান বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। তবে এ বিভাগের জনবল ও আর্থিক সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহযোগিতা না থাকলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও অন্যান্য কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে”।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, প্রতিবছর বন্যা কিংবা শীতের সময় কম্বল ও ত্রাণ বিতরণ করা হয়। কিন্তু এসব সহায়তা কোথায় যাচ্ছে এবং প্রকৃতপক্ষে কারা পাচ্ছে, তার সঠিক তথ্য থাকা জরুরি। একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার থাকলে সহায়তার উপযুক্ত পরিবারগুলো সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

করোনাকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সহায়তার প্রয়োজনের কথা জানানো হতো। একটি হালনাগাদ তথ্যভাণ্ডার থাকলে কোন এলাকায় কতটি পরিবার সহায়তার উপযুক্ত এবং কোন পরিবারকে কী ধরনের সহযোগিতা দেওয়া প্রয়োজন, তা সহজেই নির্ধারণ করা যেত।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করতে হবে, যা নিয়মিত হালনাগাদ করা হবে। এতে সরকারি সহায়তা ও জনসেবা কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও সহজ হবে।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোদ-বৃষ্টি ও প্রতিকূল পরিবেশে মাঠকর্মীরা যে তথ্য সংগ্রহ করেন, তা যেন দায়সারাভাবে না হয়। সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংগৃহীত তথ্য সবার জন্য সহজলভ্য করতে হবে”।

তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে তথ্য সহজলভ্য করা সম্ভব। তথ্য নির্ভরযোগ্য হলেই তা দেশের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় সমবায় দিবস পালন

২

কুমিল্লায় শ্রেষ্ঠ সমবায় সমিতি স্বনির্ভর শ্রমজীবী ও জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন

৩

কুমিল্লায় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা

৪

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৫

বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লায় সমবায় দিবস পালন

কুমিল্লায় সমবায় দিবস পালন

২ ঘণ্টা আগে
কুমিল্লায় শ্রেষ্ঠ সমবায় সমিতি স্বনির্ভর শ্রমজীবী  ও জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন

কুমিল্লায় শ্রেষ্ঠ সমবায় সমিতি স্বনির্ভর শ্রমজীবী ও জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন

২ ঘণ্টা আগে
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১ দিন আগে