জাতীয় সমবায় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় শ্রেষ্ঠ সমবায় সমিতি স্বনির্ভর শ্রমজীবী। স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো: মাজহারুল আনোয়ার আজ রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের কাছ থেকে পুরস্কার নেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা মো: সালমান ইকবাল ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: শরিফুল ইসলাম ভূঁইয়া, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. সিরাজুল হক, কেটিটিসিএর সভাপতি শাহজাহান সিরাজ, সমবায়ী মেহেদী হাসান শ্রমজীবী সমবায় সমিতির সহ সভাপতি হাজেরা খাতুন রুমা, ক্যাশিয়ার সূচনা আক্তার রিয়া, সহ ক্যাশিয়ার ফারজানা আক্তার, এডভোকেট শরীফ উদ্দিন আহমদ ও শাফায়েত হোসেন কাইয়ুম। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে ওই পুরস্কার দেওয়া হয়।
কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন ক্যাটাগরিতে জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন সমিতির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকন।
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পালিত হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস । দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সমবায় সদস্যদের পুরস্কার, সম্মাননা প্রদান ও সনদপত্র প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসক কুমিল্লার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । দেশের সব স্তরের মানুষকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
সমবায়ী মো: আবদুস সাত্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, বিআরডিবির মো: কামাল উদ্দিন , উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম ভূঁইয়া, মো: আক্তার হোসেন, মেহেদী হাসান, সিরাজুল হক, শাহজাহান সিরাজ ও মো: আলী আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সমবায় সদস্যদের মাঝে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এতে বিশেষ ও অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত হয়েছে " স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।