বরুড়া প্রতিনিধি

বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মজুমদারসহ ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অপর ১০ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
আজ শনিবার বরুড়া থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আদালতে পাঠানো ১১ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, চুরি মামলায় একজন এবং নারী ও শিশু অপহরণ মামলায় একজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন আনিছুর রহমান মিলন (৩৬), নাজমুল হোসেন মজুমদার (৪১), আবদুল্লাহ আল নোমান (২৮), গোফরান হোসেন (২৮) ও মো. আক্তার হোসেন (৪২)।
তাঁদের মধ্যে আনিছুর রহমান মিলন আদ্রা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, নাজমুল হোসেন মজুমদার বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গোফরান হোসেন খোশবাস উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মো. আক্তার হোসেন খোশবাস দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন ইউনুছ মিয়া, কামাল হোসেন (৩৪), মেহেদী, মিজানুর রহমান ও গোফরান হোসেন (২৮)। চুরি মামলায় হাবিবুল্লাহ (৩৮) এবং নারী ও শিশু অপহরণ মামলায় মহিন (২১) গ্রেপ্তার হয়েছেন।