নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীরবাজারে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমাও পেয়েছেন তারা।
আজ শুক্রবার কুমিল্লার কালিরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে আশপাশের অন্তত ১০টি গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন।
শিবিরে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এ ছাড়া যেসব রোগীর চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি রোগীদের বাড়ি থেকে আনা-নেওয়ার জন্য পরিবহণ সুবিধাও দেওয়া হয়।
এ বিষয়ে আবুল কালাম ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা বিপ্লব চ্যাটার্জি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের যাতায়াতসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হচ্ছে।
চক্ষু চিকিৎসা শিবিরে সিআইপি আবুল কালাম ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।