• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ২৬
logo

Photo

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হবেন, পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে স্বাবলম্বী হবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দুই সেমিফাইনালের পর ফাইনালও নিষ্পত্তি হলো টাইব্রেকারে

২

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

৩

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

৪

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

কালীরবাজারে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন তিন শতাধিক ব্যক্তি

সম্পর্কিত

দুই সেমিফাইনালের পর ফাইনালও নিষ্পত্তি হলো টাইব্রেকারে

দুই সেমিফাইনালের পর ফাইনালও নিষ্পত্তি হলো টাইব্রেকারে

৮ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

৯ ঘণ্টা আগে
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে

১৩ ঘণ্টা আগে