• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপভোগ করলেন ফাইনাল খেলা

দুই সেমিফাইনালের পর ফাইনালও নিষ্পত্তি হলো টাইব্রেকারে

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ৫৮
logo

Photo

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আদর্শ সদর ও চান্দিনা উপজেলার মধ্যে দারুণ এক লড়াই হয়। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। এতে টাইব্রেকারে চান্দিনাকে ৪-৩ গোলে হারিয়েছে আদর্শ সদর উপজেলা। আজ শুক্রবার বিকেল তিনটায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ওই খেলা হয়।

এতে আমন্ত্রিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তাঁরা খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।

টুর্নামেন্টের চেয়ারম্যান কায়সার আলম সেলিম বলেন, গত ২৩ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ পর্যন্ত ৪৩টি খেলা হয়েছে। এখন ফাইনালে ৪৪ নম্বর খেলা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এ খেলা উপভোগ করে। দেশ-বিদেশের খেলোয়াড়দের উপস্থিতিতে বরুড়ার ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসে।

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে বরুড়া ও আদর্শ সদর উপজেলা। পরে বরুড়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় আদর্শ সদর উপজেলা। ২২ অক্টোবর সদর দক্ষিণ উপজেলা ও চান্দিনা উপজেলার মধ্যে প্রথম সেমিফাইনাল হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে চান্দিনা জয়ী হয়। ফাইনালের আগে সেমিফাইনালের দুইটি ম্যাচও টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

বরুড়াবাসী এর আগে এমন সুন্দর টুর্নামেন্ট শেষ কবে দেখেছেন, তা হয়তো বিস্মৃতি। কিন্তু এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন অনেকদিন মনে থাকবে এমনটাই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দুই সেমিফাইনালের পর ফাইনালও নিষ্পত্তি হলো টাইব্রেকারে

২

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

৩

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

৪

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

কালীরবাজারে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন তিন শতাধিক ব্যক্তি

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

৯ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে

১৩ ঘণ্টা আগে