• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলার রায়, একজনের ১০ বছর ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৭: ৩৮
logo

Photo

কুমিল্লার সদর দক্ষিণে ১৯ বছর সাতমাস আগের একটি ডাকাতি মামলায় আট আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২ এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া এবং আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর সাত আসামি হলেন- মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মোঃ আবুল খায়ের প্রকাশ মনির, দুলাল মিয়া প্রকাশ দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। এ মামলার অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।

রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি মো. মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম এবং খালাস প্রাপ্ত আসামি কামাল হোসেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামীরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড় এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি একাধিক আসামিকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের আলোচিত ডাকাতি মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

২

কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলার রায়, একজনের ১০ বছর ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

৩

ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনানের কফিন নিয়ে দেশে ফিরলেন মা

৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

৫

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

২৩ মিনিট আগে
ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনানের কফিন নিয়ে দেশে ফিরলেন মা

ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনানের কফিন নিয়ে দেশে ফিরলেন মা

১০ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

১ দিন আগে