• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনানের কফিন নিয়ে দেশে ফিরলেন মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১: ৫৩
logo

Photo

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ভারতীয় নাগরিক আদনান আলতাফের লাশ নিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরে ফিরছেন মা নিঘাত বেগম। গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আদনানের লাশ দেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। আজ সকাল পৌনে সাতটায় তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ইস্টার্ন মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. সেলিম গতকাল রাতে আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদনানের মা ও দুই নিকটাত্মীয়ের বিমানের টিকেটসহ লাশ নেওয়ার সব খরচই বহন করে ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

গত ২ নভেম্বর ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন বিসমিল্লাহ হোটেল থেকে মুঠোফোন আনতে যান আদনান আলতাফ। এরপর তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর ৪ নভেম্বর সকালে তাঁর লাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পশ্চিম সিং গ্রামের একটি পুকুরে পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। এরপর ভারতীয় দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন, ঢাকা মেডিকেল কলেজ ও ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিলে লাশ পাঠায়।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেডিকেল কলেজে

বাংলাদেশের চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি কনস্যুলার ও শিক্ষা মৃন্ময় কুমার সিং (এম কে সিং) আসেন। তিনি ওইদিন সন্ধ্যায় ওই হোটেল ও পুকুর পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ভারতের জম্মু-কাশ্মীর, মেঘালয়, মহারাষ্ট্র, কেরেলা, আসাম, মনিপুর, পশ্চিমবঙ্গ, গুজরাটের অন্তত ২১জন ছাত্রী ও ২৪জন ছাত্র কথা বলেন।

আদনান আলতাফের মা নিঘাত বেগম বলেন, আমি ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। তাঁরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করেছেন।

আদনান আলতাফ ইস্টার্ন মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি হন। প্রথম চূড়ান্ত পরীক্ষায় তিনি এক চান্সে পাস করেন। দ্বিতীয় চূড়ান্ত পরীক্ষায় তিনবারে পাস করেন। তৃতীয় চূড়ান্ত পরীক্ষা ২০২৫ সালের মে মাসে হয়। এতেও তিনি ফেল করেন। পরে নভেম্বর মাসেও ফেল করেন। মানসিক অসুস্থতা ও অন্যান্য কারণে পরিবারের সদস্যরা তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করান। কিন্তু আদনানের কোনও পরিবর্তন হয়নি। মূলত করোনা ভাইরাস সংক্রমণের সময় আদনান অনলাইনে ক্লাস করলেও পরীক্ষায় অংশ নেননি। তাঁর ব্যাচের শিক্ষার্থীরা ইতিমধ্যে চিকিৎসক হয়েছেন। অনেকে ইন্টার্ন শেষ করে চলে গেছেন। আদনান ছিলেন হতাশাগ্রস্ত। ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকিরুল ইসলাম বলেন, মেডিকেলের পড়ার চাপ সহ্য করতে পারেনি আদনান। যে কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

ইস্টার্ন মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. সেলিম বলেন, আমরা কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢামেক, কুমেক ও ভারতীয় হাইকমিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হুসাইন রাখার। বারামোল্লা দাঙ্গালপাড়া (বুনপাড়া) এলাকায় তাঁদের বাড়ি। তাঁর বাবা সেখানকার বড় আপেল ব্যবসায়ী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

২

কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলার রায়, একজনের ১০ বছর ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

৩

ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনানের কফিন নিয়ে দেশে ফিরলেন মা

৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

৫

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

২৩ মিনিট আগে
কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলার রায়,  একজনের ১০ বছর ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলার রায়, একজনের ১০ বছর ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

১ দিন আগে