• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২১: ১৩
logo

Photo

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক হয়েছেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাকশিসের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া তাঁর নাম ঘোষণা করেন।

অধ্যক্ষ মো. আবদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চাঁদপুর জেলার সাচার কলেজের প্রভাষক ছিলেন। ২০০৪ সালে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১১ সালের এপ্রিলে এ কলেজের অধ্যক্ষ হন। তাঁর সময়ে এ কলেজ কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে ভালো ফল করে।

অধ্যক্ষ মো. আবদুর রহমানের গ্রামের বাড়ি দাউদকান্দির কলাকোপা মাস্টারবাড়ি। তাঁর বাবার নাম বেলায়েত হোসেন ও মায়ের নাম সমলা খাতুন। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। বড় মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সমাজকর্ম তৃতীয়বর্ষের শিক্ষার্থী। ছোট ছেলে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলে পর্তুগালের নাগরিক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। কুমিল্লা শিক্ষাবোর্ডের নাম সংশোধনী বোর্ডের সদস্য। এছাড়া বেসরকারি কলেজের সহকারী অধ্যাপকের পদোন্নতি বোর্ডের সদস্য।

বিএনপিপন্থী একজন শিক্ষক নেতা হিসেবে তিনি ভূমিকা রাখছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

২

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

৩

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

৪

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৫

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

সম্পর্কিত

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে
বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

৭ ঘণ্টা আগে