• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯: ২৩
logo

Photo

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে একটি মাছের প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ছোট-বড় পোনা মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মুজিবুর রহমান।

আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মজিবুর রহমান। ক্ষতিগ্রস্ত পুকুরটি নোয়াগাঁও গ্রামের মজিব অ্যাগ্রো কেয়ার এন্ড ফিশারিজের আওতাধীন।

সরেজমিনে গিয়ে জানা যায়, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করে আসছেন। তিনি মজিব টেলিকম এন্ড জেনারেল স্টোর, মজিব অ্যাগ্রো কেয়ার এন্ড ফিশারিজের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিকভাবে বর্তমানে এই ব্যবসার মালিক মজিবুর রহমান ও তাঁর ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী কাউছার আলম। তাদের মাছের খামারের ব্যবসার উদ্দেশ্য দেশের আমিষের চাহিদা পূরণ ও স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি। মাছ চাষের মাধ্যমে দুই ভাই এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। মাছ চাষের মুনাফা দিয়ে দুই ভাই যৌথভাবে এলাকায় সামাজিক ও মানবিক কাজ করছেন।

ভুক্তভোগী মজিবুর রহমান জানান, দুটি সন্দেহজনক রাজনৈতিক দল ক্ষোভের কারণে আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে । তারা গত ১০ নভেম্বর আমাদের বসতবাড়িতে আগুন জ্বালিয়ে ঘরবাড়ি পোড়ায় এবং এই পর্যন্ত তিনবার আমার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ।

এবার পুকুরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ছোট-বড় পোনা মারা যায়। এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া কয়েক দিন আগেও তার মাছের প্রজেক্ট থেকে চারটি মোটর ও তার চুরির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে গড়ে তোলা মাছের প্রজেক্টে এমন ক্ষতিসাধনে আমরা দিশেহারা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত মজিবুর রহমানকে সান্ত্বনা দেন।

এ সময় স্থানীয় বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মাছ চাষ করে আসছেন। তার এই প্রজেক্টে কাজ করে কয়েকটি পরিবার জীবিকা নির্বাহ করেন। একটি গোষ্ঠী তার বড় ভাই কাউছার আলমের সঙ্গে শত্রুতার কারণে মাছের খামারে বিষ প্রয়োগ করে বলে সন্দেহ করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামে অনেকেই মাছ চাষের সঙ্গে জড়িত। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে একজন মৎস্যচাষি যেমন আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবেন, তেমনি স্থানীয়ভাবে কর্মসংস্থান ও মাছের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

২

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

৩

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

৪

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৫

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

সম্পর্কিত

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে