• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২১: ১৫
logo

Photo

কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হয়েছেন ডা. মো. সফিকুর রহমান। তিনি একই কলেজের নাক, কান ও গলা বিভাগের চলতি দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। সহযোগী অধ্যাপকের চলতি দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হল। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব মুহা. আখাতারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থলে যোগদান করতে হবে।

তবে ডা. মো. সফিকুর রহমান আমার শহরকে জানিয়েছেন, সোমবার তিনি উপাধ্যক্ষ পদে যোগদান করবেন।

ডা. মো. সফিকুর রহমান ১৯৯৬ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ২০০৫ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র, খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলা কমপ্লেক্স, চাঁদপুর, দাউদকান্দি উপজেলার মালিগাঁও স্বাস্থ্যকেন্দ্র ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। তিনি নাক, কান ও গলা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। তাঁর বাসা কুমিল্লা নগরের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায়।

তাঁর বাবা মো. আবদুল লতিফ কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। মা নাজমা আক্তার শাসনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দুই ভাই ও দুই বোন তাঁরা। ডা. সফিকের ছোট ভাই চক্ষু বিশেষজ্ঞ। ডা. মো. সফিকুর রহমানের সহধর্মিনী ডা. ফাহমিনা সুলতানা চর্মরোগ বিশেষজ্ঞ। সফিকের এক ছেলে ও দুই মেয়ে। তিনি নাক, কান ও গলা বিষয়ে ডিএলওসহ বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন ডা. মো. সফিকুর রহমান।

ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা. মো. সফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য।

জানতে চাইলে গতকাল রাতে ডা. মো. সফিকুর রহমান বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজকে আরও সুন্দরভাবে সাজাতে চাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

২

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

৩

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

৪

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৫

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

সম্পর্কিত

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে
বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

৭ ঘণ্টা আগে