• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ১২
logo

Photo

'জ্ঞান বাড়াও, সমাজ গড়ো'- এই শ্লোগানকে সামনে রেখে আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজ সেবক মো. জানে আলম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুস সামাদ।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী কাজী মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মোড়ল।

প্রধান অতিথি ওমর ফারুক বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন ব্যক্তিকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিশেষ অতিথি গাজীউল হক সোহাগ বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া।

সভাপতি মহিউদ্দিন লিটন বলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ করতে হবে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে

মো. সালাউদ্দিন মিন্টু বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরা ও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে। তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক কে এ লায়লা, কাজী আইরিন পারভীন, রোজিনা আক্তার, মো জসিম উদ্দিন, মোসা. উম্মে আইমিন, ফাইন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, জিহাদুল ইসলাম, মো. রিফাত আহম্মেদসহ সকল শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পেন্সিল, খাতাও কলম, জ্যামিতি বক্স, চিত্রাংকন খাতা উপহার দেওয়া হয়। এ ছাড়া ও খেলাধুলার জন্য ফুটবল, দড়িলাফানি ও শিক্ষকদের জন্য নোটবুক উপহার দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

২

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

৩

কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৪

কুমিল্লা মহানগর যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৫

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

সম্পর্কিত

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

১৩ মিনিট আগে
কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লা মহানগর যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৮ ঘণ্টা আগে

১ দিন আগে