বাসস, কুমিল্লা

বুড়িচং উপজেলায় আজ চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস প্রভৃতি খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের দায়ে ‘এসএ ফুড প্রডাক্টস’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ‘আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া।
অভিযানকালে ‘এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’ -এ অস্বাস্থ্যকর পরিবেশে এবং চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই বা কাপড়ের রঙ ও সিঁদুরের রং ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দু’টি প্রতিষ্ঠানকে মোট একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কুমিল্লা ক্যাব সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।