নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় আজ খাদ্যপণ্যে নিষিদ্ধ শিল্প কারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহারের দায়ে একটি বেকারিতে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের প্রতিষ্ঠানে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’তে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গারা সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে নিষিদ্ধ শিল্প কারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া ‘অলটাইম’ ব্র্যান্ডের মিল্ক ব্রেডের প্যাকেট বা পলিপ্যাকের আদলে নকল প্যাকেটে পাউরুটি বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি বেকারির খাদ্যপণ্য তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর ছিল।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।