• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৯: ৪৩
logo

Photo

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউনিয়নের ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমানা শেলীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই ও স্থানীয় বিট পুলিশ কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সফিকুল ইসলাম ভূঁইয়া এবং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম ভৌমিক।

সভায় বক্তারা দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

২

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৩

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৪

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

৫

সদর দক্ষিণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা

সম্পর্কিত

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে