• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা সীমান্তে দুই মাসে ২৫ পুশইনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২০: ২৭
logo

Photo

ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার ভারতীয় সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ গত রোববার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা চারজনকে ফেরত পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির আয়োজনে কুমিল্লা ১০ ও ৬০ ব্যাটালিয়নের জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সীমান্তে পুশইনের ঘটনা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ কাজে স্থানীয় জনগণ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, গত তিন বছরে কুমিল্লা ১০ ও ৬০ ব্যাটালিয়ন প্রায় ২০ হাজার ২০০টি অভিযান পরিচালনা করে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে। এ সময় মাদকসহ হাতেনাতে ৫২৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আড়াই শতাধিক আসামি পলাতক রয়েছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কুমিল্লা ১০ ব্যাটালিয়ন এবং ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন যৌথভাবে ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে।

অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, জেলা প্রশাসক রোজী আক্তার, ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‌্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল পরিদর্শক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক হলেন রোকসানা

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

৩

কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবসে শোভাযাত্রা

৪

লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত গ্রেপ্তার

৫

কুমিল্লা সীমান্তে দুই মাসে ২৫ পুশইনের চেষ্টা

সম্পর্কিত

ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক হলেন রোকসানা

ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক হলেন রোকসানা

১ ঘণ্টা আগে

২ ঘণ্টা আগে