• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১: ২৩
আপডেট : ০২ জুলাই ২০২৬, ২১: ৩২
logo

উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১: ২৩
Photo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির সভাপতি ও ক্রীড়া সংগঠক উদবাতুল বারী আবুকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং সম্মিলিত ক্রীড়া পরিবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক ইমদু, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া অফিসার ও অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ বখতিয়ার আহমেদ গাজী।

ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও বর্তমান জাতীয় ক্রিকেট কোচ ফয়সল হোসেন ডিকেন্স, জেলা ক্রিকেট কোচ হাবিব মো. মোবাল্লেক জেমস এবং সাবেক ক্রিকেটার সাদাত হোসেন সানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তোফায়েল আহমেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহবায়ক আতিক রুবেলসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উদবাতুল বারী আবু কুমিল্লার সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি কুমিল্লার ক্রীড়াঙ্গনের উন্নয়নে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও বিসিবি আম্পায়ার ফখরুল আলম উল্লাসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা উদবাতুল বারী আবুর বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়াকে কুমিল্লার ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক হিসেবে অবিহিত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লার ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কাউন্সিলরকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

‘রামরু’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ

২

মেঘনায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

৩

উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা

৪

স্কাফ সিরাপসহ গ্রেপ্তার

৫

হোমনায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন

সম্পর্কিত

‘রামরু’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ

‘রামরু’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ

১ ঘণ্টা আগে
মেঘনায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মেঘনায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে
স্কাফ সিরাপসহ গ্রেপ্তার

স্কাফ সিরাপসহ গ্রেপ্তার

৩ ঘণ্টা আগে