হামের উপসর্গ নিয়ে কুমিল্লায় আট মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের ‘হাম আইসোলেশন ইউনিটে’ শিশুটি মারা যায়। তার নাম অয়ন। প্রয়াত অয়ন কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের শাহিনের ছেলে।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছরে কুমিল্লায় হামে একজনের এবং ১১ জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি হাম উপসর্গ নিয়ে সংকটাপন্ন অবস্থায় গত ৮ জুলাই বেলা সোয়া ১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর ১২ জুলাই সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি বলেন, শিশুদের হাম হলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ফলে তাদের অন্যান্য জীবানুতে আক্রান্ত হওয়ার শঙ্কাও বেড়ে যায়। তাই কোনো শিশুর জ্বর, কাশি, সর্দি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কাছের কোনো সরকারি হাসপাতালে নিতে হবে।

একই সঙ্গে শিশুদের সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শও দিয়েছেন মিয়া মনজুর আহমেদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত