• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লার উপজেলাগুলোতে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

আমার শহর প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২০: ৪৪
logo

Photo

কুমিল্লার ১৭টি উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে দাউদকান্দি বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুল, দাউদকান্দির উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাভির সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেবীদ্বারে ৭০ হাজার ২০০ উপকার ভোগী পাবেন হাম-রুবেলার টিকা। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত টিকাদান কর্মসূচির এক ক্যাম্পেইনে ওই তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পইনে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. শুভ্রা দত্ত, ডা. জি, আর, এম জিহাদুল ইসলাম, ডা. রবিউল ইসলাম এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জসীম উদ্দিন সরকার, সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বুড়িচংয়ে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বুড়িচং পৌরসভার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এবং এ ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকার, স্বাস্থ্য সহকারী সবুজ মিয়া, সিএইচসিপি আলেয়া আক্তার। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২১৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। টিকা পাবে ৪৪ হাজার ৩৭০ জন শিশু।

ব্রাহ্মণপাড়া উপজেলায় শিশুদের সুরক্ষায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রায় ২৭ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকার আওতায় আসবে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১৯২টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত।

আজ সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় লোডশেডিংয়ে নাকাল এসএসসি পরীক্ষার্থীরা

২

থানা ফটক ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

ব্রাহ্মণপাড়ায় খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন

৪

বিএনপির ২ নেতার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

৫

নাঙ্গলকোটে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় লোডশেডিংয়ে নাকাল এসএসসি পরীক্ষার্থীরা

ব্রাহ্মণপাড়ায় লোডশেডিংয়ে নাকাল এসএসসি পরীক্ষার্থীরা

২ ঘণ্টা আগে