নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শহরে হাম-রুবেলার টিকা পাচ্ছে ৪৮ হাজার চারজন শিশু। এতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮ টি সেন্টারে টিকা দেওয়া হবে। পাঁচ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এই টিকা পাবে। এতে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ৪ হাজার ৪৪৫ ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ৪৩ হাজার ৫৫৯ জন।
আজ রোববার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক চন্দনা দেবনাথ।
২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেগুলো হলো ১ নং ওয়ার্ডে ভাটপাড়া নগর স্বাস্থ্যকেন্দ্র, ২ নং ওয়ার্ডে ছোটরা সূর্যের হাসি ক্লিনিক, ৩ নং ওয়ার্ডে কালিয়াজুরী পিটিআই, ৪ নং ওয়ার্ডে কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডে গোমতী ক্লাব, ৬ নং ওয়ার্ডে হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-১ রামমালা, ৮ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-১ রামমালা, ৯ নং ওয়ার্ডে বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতাল, ১০ নং ওয়ার্ডে কুমিল্লা নগর ভবন, ১১ নং ওয়ার্ডে রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্র বাদুরতলা, ১২ নং ওয়ার্ডে এফপিএবি কার্যালয়, ১৩ নং ওয়ার্ডে কুমিল্লা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) ও নগর মাতৃসদন, ১৪ নং ওয়ার্ডে মুরাদপুর সূর্যের হাসি নেটওয়ার্ক, ১৫ নং ওয়ার্ডে কাটাবিল জোবেদা কমিউনিটি ক্লিনিক, ১৬ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-২ সুজানগর, ১৭ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-২ সুজানগর, ১৮ নং ওয়ার্ডে নুরপুর দক্ষিণ সমাজ কল্যাণ সমিতি, ১৯ নং ওয়ার্ডে ঢুলিপাড়া নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ২০ নং ওয়ার্ডে উনাইসার সিসি, ২১ নং ওয়ার্ডে মধ্যম আশ্রাফপুর কাউন্সিলর কার্যালয়, ২২ নং ওয়ার্ডে শ্রীবল্লভপুর ঝলক পরিষদ, ২৩ নং ওয়ার্ডে জয়পুর উত্তর সমিতি ঘর, ২৪ নং ওয়ার্ডে রামপুর ভ‚মি অফিস, ২৫ নং ওয়ার্ডে ল²ীপুর কাউন্সিলর কার্যালয়, ২৬ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-৪ বাউবন ও ২৭ নং ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র-৬ কমলাপুর।