• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ

গোমতী নদীর আসমানিয়া সেতু

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১: ১৯
logo

নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ

তিতাস প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১: ১৯
Photo

গোমতী নদীর ওপর নির্মাণাধীন কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন আসমানিয়া সেতুর দুইপাশের অ্যাপ্রোচে ( সংযোগ সড়কে) নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে অভিযোগে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর গত শনিবার বিকেলে উপজেলা প্রকৌশলী সরেজমিনের পরিদর্শন শেষে কাজটি বন্ধ করে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর আগের (বেইলি) সেতুর স্থানে ৭৫ মিটার নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৩ সালের ৮ আগস্ট কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফায় ওই বছরের ৩০ জুন, দ্বিতীয় দফায় ৩১ ডিসেম্বর, তৃতীয় দফায় চলতি বছরের ৩০ জুন এবং চতুর্থ দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।

এদিকে, প্রথম পর্যায়ে সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ১৫৭ টাকা থাকলেও চুক্তি মূল্য হয় ১০ কোটি ৭৭ লাখ চব্বিশ হাজার ৬৯৯ টাকা, পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে সংশোধিত মূল্য হয় ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ২৪২ টাকা, বর্তমানে সেতু নির্মাণ খরচ চুক্তিমূল্য ১২ কোটি ১২ লাখ ১৭ হাজার ৯৪২ টাকা। যার মধ্যে সংশোধিত চুক্তিতে ২৮০ মিটার সংযোগ সড়ক ও ২৪০ মিটার রিটার্নিং ওয়াল রয়েছে। এদিকে রিভাইসের মাধ্যমে অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজের মান ও অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে গুরুতর অভিযোগ।

আসমানিয়া বাজারের একাধিক ব্যবসায়ী ও পথচারী বলেন, এই সেতুটি দিয়ে গোমতী নদীর দুইপাড়ের ২৪টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করবে। এই সেতুটি করতে ৩ বছর সময় লেগেছে। এতে মানুষ ভোগান্তি ও ব্যয় বেড়েছে, তারপরও নিম্নমানের ইটের খোয়া দিয়ে অ্যাপ্রোচের কাজ করা হচ্ছে। সাধারণ জনগণ এর পরিত্রাণ চায়। ভালো নির্মাণ সামগ্রী দিয়ে কাজে মান ভালো রাখার দাবি তুলেন তারা।

এসএবিএনএমই’র ম্যানেজার মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি নিজেই লজ্জিত হয়েছি। সাপ্লাইয়ারের সাথে এক নম্বর ইটের চুক্তি থাকলেও সে কিছুটা খারাপ ইটের খোয়া মিশিয়ে দিয়েছে। আগামী দুই একদিনের মধ্যে নিম্নমানের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। তাই চিঠি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে খুনোখুনি ও ধর্ষণ

২

নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ

৩

যুবদল কর্মী কাউছার হত্যার প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ

৪

সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

৫

দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সম্পর্কিত

কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে খুনোখুনি ও ধর্ষণ

কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে খুনোখুনি ও ধর্ষণ

২৩ মিনিট আগে
যুবদল কর্মী কাউছার হত্যার প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ

যুবদল কর্মী কাউছার হত্যার প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ

১ ঘণ্টা আগে
সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

সদর দক্ষিণ উপজেলায় ছয় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

১৯ ঘণ্টা আগে