• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ৪৯
logo

Photo

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীসহ নানা অপরাধে ২০৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ১৯ ও ২০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি ৮১ জনের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি চিহ্নিত অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

২

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ

৩

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

৪

চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

৫

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন

সম্পর্কিত

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে