চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কোটি বাষট্টি লাখ টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। আজ শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাত ১১টায় শিবের বাজার বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪ কিমি বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থান হতে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করে। যার আনুমানিক মূল্য এক কোটি বাষট্টি লাখ টাকা।
তিনি বলেন, সীমান্ত রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জব্দকৃত চোরাচালানি মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।