• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

ক্ষতিগ্রস্ত কৃষকরা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ২৪
logo

চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ২৪
Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটতে না পারা এবং ইতোমধ্যে কেটে রাখা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

আজ শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মাঠে থাকা অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মো. এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মো. সেলিম, মো. ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলা শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে পাকা ধান নুইয়ে পড়ে অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অপরদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমান ধান চাষ করেছি। এরমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমি পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমাণ কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

২

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ

৩

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

৪

চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

৫

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন

সম্পর্কিত

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে