কুমিল্লায় আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হবে। আগামীকালও বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া সময়সূচি মোতাবেক আজ শুক্রবার কুমিল্লা-১ সকাল সাড়ে ১০ টায়, কুমিল্লা-২ বেলা সোয়া ১১ টায়, কুমিল্লা-৩ দুপুর ১২ টায়, কুমিল্লা-৪ বেলা দুইটা ৩০ মিনিট, কুমিল্লা-৫ সোয়া তিনটায় ও কুমিল্লা-৬ বিকেল চারটায়।

এদিকে আগামী কাল শনিবার বেলা ১১ টায় কুমিল্লা-৭, বেলা ১১ টা ৪৫ মিনিটে কুমিল্লা-৮, দুপুর ১২ টা ৩০ মিনিটে কুমিল্লা-৯, বেলা সোয়া একটায় কুমিল্লা -১০ ও বেলা দুইটায় কুমিল্লা-১১।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দেখা গেছে, নির্বাহী হাকিমেরা মনোনয়নপত্র বাছাইয়ের প্রাক প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত