কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে ও ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে কুমিল্লা-২ আসন হলো হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-২ আসন এখন হবে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে। এতে করে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সুবিধা হলো। কুমিল্লা-১ আসন হবে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। এ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনেরও সুবিধা হলো। মোশাররফ হোসেন তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত