• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে আলোচনায় পাঁচ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪৫
logo

Photo

দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ায় কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাঁরা কুমিল্লা সিটি করপোরেশনেও দলীয় লোককে প্রশাসক পদে চান। ইতিমধ্যে ঢাকায় গিয়ে পদ প্রত্যাশীরা তদবির করছেন। বিভিন্ন মন্ত্রী ও এমপির কাছে গিয়ে নিজেদের ইচ্ছেও প্রকাশ করছেন কেউ কেউ।

কুমিল্লায় এ পর্যন্ত প্রশাসক পদে পাঁচজনের নাম আলোচনায় আছে। তাঁদের প্রত্যেকেরই রাজনৈতিক ত্যাগ রয়েছে। তাঁরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলার আহবায়ক, কুমিল্লার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কারাবরণ ও নির্যাতিত আইনজীবী মো. কাইমুল হক রিংকু, সাবেক মন্ত্রী, পাঁচবারের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) প্রয়াত আকবর হোসেন বীর প্রতীকের ছেলে ইসমাইল হোসেন সায়মন, বিএনপি নেতা ও শিল্পপতি কাউসার জামান বাপ্পী, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, চেষ্টা করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

গত বছরের ৩১ আগস্ট থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে দায়িত্ব পালন করছেন বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। এর আগে ২০২৪ সালের ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়। এতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৎকালীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসীন বাহার মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টে তাহসীন বাহার পালিয়ে যান। এর কয়েকদিন পর সরকার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব থেকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া বর্তমানে সিটি করপোরেশনগুলো চলছে। এতদিন আমলারা দায়িত্বে ছিলেন। এখন বিএনপি সরকার দলীয় লোককে প্রশাসক হিসেবে পদে বসিয়ে মূল্যায়ন করছে। কুমিল্লার বিএনপি নেতারাও তাঁদের মূল্যায়ন চান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে
থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৮ ঘণ্টা আগে
বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৯ ঘণ্টা আগে