• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

১১ দিনে পুলিশি অভিযানে আটক ২৭৬৫

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৫৫
logo

১১ দিনে পুলিশি অভিযানে আটক ২৭৬৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৫৫
Photo

কুমিল্লা জেলায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা নগরসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানায় দুই দিনের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

২

১১ দিনে পুলিশি অভিযানে আটক ২৭৬৫

৩

লালমাইয়ে নিখোঁজের তিন দিন পর নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

৪

আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ ডিসেম্বর

সম্পর্কিত

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

৮ ঘণ্টা আগে
লালমাইয়ে নিখোঁজের তিন দিন পর নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

লালমাইয়ে নিখোঁজের তিন দিন পর নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

১০ ঘণ্টা আগে
আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক

আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক

১৬ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে