বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ ডিসেম্বর। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে গতকাল বুধবার বিকেল তিনটায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দিনরাত যে কোনো সময়, এমন কি বন্ধের দিনও আবেদন করা যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক (Comilla University) পেজে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, যেসকল শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও আবেদন করতে পারবে।
পূর্বে ঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
'এ' ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল): ৫ ফেব্রুয়ারি ২০২৭ (সকাল ১১টা-দুপুর ১২টা), 'বি' ইউনিট: ৬ ফেব্রুয়ারি ২০২৭ (বিকেল ৩টা-বিকেল ৪টা), 'সি' ইউনিট: ৭ ফেব্রুয়ারি ২০২৭ (সকাল ১১টা-দুপুর ১২টা)।