নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নে অবস্থিত আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজ পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ ও কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া।

গতকাল বিকেল ৩টা ৩০মিনিটে আতকা তাঁরা কলেজে প্রবেশ করেন। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন। বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন শ্রেণিকক্ষে যান। শিক্ষার্থীদের ফল ভালো করার বিষয়ে পরামর্শ দেন। তিনি কলেজের শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা আবদুল গফুর চেয়ারম্যান এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্কুল শাখার দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কলেজ শাখার একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি সন্তোষজনক দেখে চেয়ারম্যান খুব খুশি হন। প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীদের সাথে কথা বলেন, পড়ালেখার খোঁজ খবর নেন, শিক্ষার্থীদের পড়ালেখায় আরো ভালো করার জন্য উপদেশ দেন এবং কলেজ পরিদর্শক স্যার শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন, ভালো ফলাফল এ শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানে পাসের হার ৭৮ দশমিক ০৯। এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ৭৮।
কলেজের শিক্ষকেরা জানিয়েছেন, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১৩তম স্থান দখল করায় চেয়ারম্যান দুই স্তরের (স্কুল ও কলেজ শাখার) শিক্ষকগণকে অভিনন্দন জানান এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখা, ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন।

কলেজ শাখার শিক্ষকগণকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, সাথে কলেজ পরিদর্শক কলেজের অবকাঠামো আরও উন্নয়ন ও শিক্ষকগণ কিভাবে শিক্ষার্থীদের অনুকরণীয় হতে পারেন তা তুলে ধরেন।

চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক প্রতিষ্ঠানের পরিদর্শন খাতায় স্মৃতি স্বাক্ষর করেন।