বিভিন্ন উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

Thumbnail image

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা ধরনের কর্মসূচি হয়।

চৌদ্দগ্রাম: এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফ উল্লাহর পরিচালনায় সভায় পল্লী উন্নয়নের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আশ্বব, পল্লী উন্নয়ন সুফলভোগী মীর হোসেন।

হোমনা: ৯ লাখ ৫৭ হাজার টাকার ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গাছের চারা, পুরস্কার ও ঋণ বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল আলম, সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান এবং নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত