নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরের রানীর দিঘির পূর্বপাড়ে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মানাধীন ইংলিশ মিডিয়াম স্কুল- বিয়াম ল্যাবরেটরি স্কুলকে পূবালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পে-অর্ডার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার।
জেলা প্রশাসক বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, পূবালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মাঈনুল ইসলাম, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র জেলা পরিষদ শাখা, কুমিল্লার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. ইউসুফ ফারুক।
এ সময় পূবালী ব্যাংকের চকবাজার, ময়নামতি, ভিক্টোরিয়া কলেজ ও পদুয়ার বাজার বিশ্বরোড শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানসহ কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ মূলত দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি হবে। বিয়াম ল্যাবরেটরি স্কুল ভবিষ্যতে কুমিল্লার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইবনুল হাসান রিফাত। এ সময় সংশ্লিষ্ট দপ্তর, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।