৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা
দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ওষুধ, ওষুধ কোম্পানির স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৮টি ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় অভিযানের খবর পেয়ে পালিয়েছেন শতাধিক ফার্মেসির লোকজন। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুটি যাত্রীবাহী বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেবীদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
নিউমার্কেট এলাকার ১১৮টি ফার্মেসির মধ্যে খোলা থাকা ১৫টি ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ কোম্পানির স্যাম্পল পাওয়া যায়। পরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট ৮ ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি শতাধিক ফার্মেসির মালিকেরা অভিযানের সংবাদ শুনে দোকান বন্ধ করে পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবীদ্বার থানা পুলিশ ও আনসার সদস্যের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এছাড়া নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে এমএইচ ও নিউ সুগন্ধা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ফার্মেসি মালিকদের এন্টিবায়োটিক ওষুধ বিক্রির ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র যথাযথ রেজিস্টার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেন। পাশাপাশি অবৈধ, অনিবন্ধিত, ওষুধ কোম্পানির স্যাম্পল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং যানবাহন কর্তৃক জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের খবরে যে সমস্ত ফামের্সির মালিকরা দোকান বন্ধ করে পালিয়েছে, এটা সরাসরি সরকারি কাজে বাধা ও অমান্য করা। আমরা বন্ধ সবগুলো ফামের্সির তথ্য সংগ্রহ করছি। তাদের শোকজ করা হবে।