চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসার দাখিল ২০০৩ ব্যাচের ছাত্রদের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাখিল ২০০৩ ব্যাচের প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি নাজমুল হক বাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা সাঈদ আহমদ, সিনিয়র শিক্ষক প্রভাষক আবুল বশর নোমান, প্রাক্তন ছাত্র হানিফ ভেন্ডার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এয়াকুব আলী, বেলাল হোসাইন, জহিরুল ইসলাম, দাখিল ২০০৩ ব্যাচের ছাত্র আবু মুসা, ইমাম হোসাইন, গিয়াস উদ্দিন, আবু সাইদ, আমিনুল ইসলাম বাবলুসহ মাদ্রাসার শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত