কুমিল্লা সীমান্তে এক কোটি বিশ লাখ টাকার ইয়াবা আটক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্ট এলাকার কেরানীনগর সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে সীমান্তবর্তী কেরানীনগর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত