নিজস্ব প্রতিবেদক

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লায় বদলি করা হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে আবশ্যিকভাবে নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।