• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০: ১৯
logo

Photo

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে রাইডার ইউসুফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার ইজ্জত আলীর ছেলে ও ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই।

আজ সোমবার দুপুরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।

জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সঙ্গে রাইডার কাজী মো. ইউসুফের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী মো. ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন। সোমবার সকালে কাজী মো. ইউসুফ আমজাদের গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তাঁর ওপর হামলা করে আবুল কালাম আজাদ গং। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে কাজী মো. ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কাজী মো. ইউসুফ ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাগ্বিতণ্ডা হয়েছে। সকালে আমজাদের বাজার গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপরও পুলিশ পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, দুইজনকে কুপিয়ে জখম

২

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ

৩

একাদশে ভর্তির ৩য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ

৪

দুই চেয়ারম্যান ও এক সাংবাদিকসহ কারাগারে ১০ জন

৫

ভাগিনার হাতে মামা খুন

সম্পর্কিত

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, দুইজনকে কুপিয়ে জখম

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, দুইজনকে কুপিয়ে জখম

১ ঘণ্টা আগে
একাদশে ভর্তির ৩য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ

একাদশে ভর্তির ৩য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ

৮ ঘণ্টা আগে

১ দিন আগে
ভাগিনার হাতে মামা খুন

ভাগিনার হাতে মামা খুন

১ দিন আগে