নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় পুলিশ সুপারের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৩১ মে একটি অনলাইন ব্লগসাইট এবং 'প্রতিবাদী জনতা' নামক একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারের ভুয়া প্রত্যাহার সংক্রান্ত আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন গুজব ছড়ানোর উদ্দেশ্য প্রণোদিত।
পরবর্তীতে, গত ১ জুন উক্ত ব্লগ ও ফেসবুক পেজে '১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে কুমিল্লা জেলার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল' গুজবটি ভাইরাল হলে কুমিল্লা জেলা পুলিশসহ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই প্রযুক্তিগত বিশ্লেষণ ও আধুনিক কৌশলের সহায়তায় গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করা হয়। গত ৩ জুন বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সোনিয়া আক্তার নামে (২৮) একজনকে গ্রেপ্তার করে কুমিল্লার ডিবি পুলিশ। সোনিয়া আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি তাৎক্ষণিকভাবে কুমিল্লা মহানগরীতে অভিযান পরিচালনা করে শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজকে (৩২) গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ডিভাইস পর্যালোচনা করে গুজব ছড়ানোর অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে, তারাসহ আরো কয়েকজন দীর্ঘদিন ধরে সরকারবিরোধী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে আসছিল। তদন্তের স্বার্থে অন্যান্য অপরাপর অপরাধীদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সকল অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার, বাংলাদেশ পুলিশ বাহিনী এবং রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাধারণ মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা, পুলিশের মনোবল ভেঙে দেওয়া এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার হীন উদ্দেশ্যেই তারা সুপরিকল্পিতভাবে এই ডিজিটাল প্রোপাগান্ডা ছড়িয়ে আসছিল।