বিল উত্থাপন করবেন গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে আজ বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কতৃর্পক্ষ আইন ২০২৬ পাস হওয়ার কথা রয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা -৮ ( বরুড়া) আসনের সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বিলটি উত্থাপন করবেন।
একই সঙ্গে বরিশাল, ময়মনসিংহ নারায়ণগঞ্জসহ কয়েকটি উন্নয়ন কতৃর্পক্ষ আইনও পাস হওয়ার কথা আছে।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পর কুমিল্লা উন্নয়ন কতৃর্পক্ষ আইন হচ্ছে।
এর মাধ্যমে কুমিল্লা নগরকে সুন্দর পরিচ্ছন্ন ও বাসযোগ্যভাবে আইন দিয়ে গড়ে তোলা হবে।তখন কুমিল্লা হবে দেশের অন্যতম পরিচ্ছন্ন আবাসিক শহর। আইনটি পাস হওয়ার পর পরিকল্পিতভাবে শহরকে ঢেলে সাজানো হবে। ইমারতসহ নানা স্থাপনা আইন মোতাবেক হবে।
কুমিল্লা উন্নয়ন কতৃর্পক্ষ অধ্যাদেশ ২০২৬ কে কুমিল্লা উন্নয়ন কতৃর্পক্ষ আইন ২০২৬ বিল আকারে উপস্থাপনের পর সংসদে পাস হবে।