নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা নগরের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ে ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সঙ্গে পরিচয় ও হাতে কলমে গাছের সঙ্গে গাছের কলম শেখানোর পদ্ধতি জানার জন্য সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র (বিএডিসি) পরিদর্শন করেন|
যাত্রার প্রারম্ভে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এই দেশের অধিকাংশ মানুষ এখনো কৃষিজীবী, বাংলাদেশের মোট জাতীয় আয়ের শতকরা ৩৮ ভাগ আসে কৃষি থেকে এবং রপ্তানি বাণিজ্যের প্রায় ১৪ ভাগ আসে কৃষিজাত দ্রব্য রপ্তানি থেকে। এছাড়া শিল্প কারখানার কাঁচামাল সরবরাহে উৎস্য হিসেবেও বাংলাদেশে কৃষি খুব গুরুত্বপূর্ণ।

সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র (বিএডিসি) পরিদর্শন শেষে বাংলাদেশের কৃষির উন্নয়ন সম্ভাবনা ও ছাদ বাগান সম্পর্কে বক্তব্য রাখেন বিএডিসি সৈয়দপুর কুমিল্লার উপসহকারী পরিচালক নিতু আক্তার। কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক অনন্যা ব্যানার্জী ও জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক নিশাত মাহমুদের যৌথ পরিচালনায় কুমিল্লা সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের (বিএডিসি) ছায়া ও মায়া ঘেরা পরিবেশে বিভিন্ন প্রজারিত গাছ-গাছালির সাথে শিক্ষার্থীদের পরিচয় করে দেন।
এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন ও প্রভাষক মিঠুন মজুমদার, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো. হাসান ভূঁইয়া, বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার মো. সোহরাব হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক নাহিন আক্তার, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তাহমিনা আক্তার, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবদুল্লা আল মামুন, একাদশ শ্রেণির কৃষিশিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা।