• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় এনসিপির 'শোক' পদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২: ২৮
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩: ১২
logo

কুমিল্লায় এনসিপির 'শোক' পদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২: ২৮
Photo

দুইদিনের বিরতির পর কুমিল্লায় আজ বুধবার এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ সড়ক ধরে ফৌজদারি , প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ বলেন, চাঁদপুর থেকে আসার পর আমরা শহীদ পরিবারের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করব। তারপর বিকেল চারটা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে পদযাত্রা শুরু করব। বিকেল পাঁচটায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হবে। মাইলস্টোনে নিহতদের স্মরণে এই পদযাত্রা শোক পদযাত্রায় রূপান্তরিত হবে এবং জনসভাটিও হবে শোকসভা।

এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হক।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাউদকান্দিতে মাদক ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহবান

২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৩

স্কুল ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক সভা

৪

মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত মা

৫

বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআইয়ের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

সম্পর্কিত

দাউদকান্দিতে মাদক ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহবান

দাউদকান্দিতে মাদক ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহবান

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে