কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক

বোগদাদ ও আইদি পরিবহনের রেষারেষিতে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের রেষারেষিতে বিল্লাল হোসেন (৫৫) নামের এক পথচারী মারা গেছেন। দুই বাসের গতির প্রতিযোগিতা প্রাণ কেড়ে নিল বিল্লালের। আজ রোববার সকাল আটটায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ের মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন বিল্লাল। হঠাৎ বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় তিনি চাপা পড়েন।

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, নিহত বিল্লালের তিন সন্তান রয়েছে। তাঁর বাড়ি শাহরাস্তি উপজেলার মুড়াগাঁও গ্রামে। তিনি ভুঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত